সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

শেখ হাসিনা দেশের উন্নয়ন করছে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন : এড. খোকন

শেখ হাসিনা দেশের উন্নয়ন করছে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন : এড. খোকন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অগ্নি কন্যা জননেত্রী শেখ হাসিনা যে ভাবে দেশের উন্নয়ন করছে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন, তাই যারা এখনও মানুষের অপপ্রচার নিয়ে রাজনীতি করে তাদেরকে সবাই বয়কট করুন। মানুষকে সব সময় দিতে শিখেছেন তাই ঝড়ে পরা শিশুদের দায়িত্ব নিলেন আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা। আজ ১১ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় জালকুড়ি দক্ষিনপাড়া, সিদ্ধিরগঞ্জ উপাষ্ঠানিক শিক্ষা ব্যুারো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসকল কথা বলেন।

ভ্রমানগাঁ দুস্থ মহিলা কল্যান সমিতির নির্বাহী পরিচালক আলেয়া বেগমের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংরক্ষিত সংসদ সদস্য হোসনেয়ারা রহমান বাবলী, মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও মহানগর মহিলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এড. মাহামুদা আক্তার মালা, নারায়ণগঞ্জ জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুারো এম এম সাইদুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার আশোক কুমার ষোষ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুারো এ কে এম নেয়ামত উল্লাহ বাবু, থানা ম্যানেজার আশরাফুল ইসলাম।

About the author

SOFT PRO IT