রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মন্ত্রী গাজীর সচিব এর মায়ের ইন্তেকাল, শোক প্রকাশ

ইন্তেকাল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি  ) : বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের একান্ত সহকারী সচিব (এপিএস) এমদাদুল হকের মা এবং রূপগঞ্জের শিক্ষানুরাগী আরজুমান আক্তার ভানু (৭৩) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ৯ই ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে বার্ধক্য জনিত কারণে তিনি মারা যান। তিনি মৃত্যুকালে ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, বস্ত্র ও পাটমন্ত্রীর একান্ত সহকারী সচিব (এপিএস) এমদাদুল হকের মায়ের মৃত্যুতে গোলাম দস্তগীর গাজী গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

About the author

SOFT PRO IT