আড়াইহাজার নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ব্যাংকের লাইনে দাঁড়িয়ে গ্রাহকের টাকা ও মোবাইল উধাও !

ব্যাংকের লাইনে দাঁড়িয়ে গ্রাহকের টাকা ও মোবাইল উধাও !
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূবালী ব্যাংকের অভ্যন্তরে গ্রাহকের পকেটে থাকা বিপুল পরিমানে টাকা মোবাইল চুরির ঘটনা ঘটেছে। ৮ই ফেব্রুয়ারি সোমবার  সকাল ১১টার দিকে টাকা জমা দেওয়ার জন্য পূবালী ব্যাংক আড়াইহাজার শাখায় কাউন্টারের লাইনে দাঁড়ানো অবস্থায়  ঘটনা ঘটে বলে জানা যায়।

ভুক্তভোগী গ্রাহক মোবারক মোল্লা জানান, আমি সোমবার সকাল ১১টার দিকে পূবালী ব্যাংক আড়াইহাজার শাখায় টাকা জমা দিতে যাই। সময় কাউন্টারের লাইনে দাঁড়াই। হঠাৎ কিছুক্ষণ পড়ে দেখি পকেটে ৩১ হাজার টাকা এবং একটি মোবাইল নেই। পরে ম্যানেজারকে বিষয়টি জানাই। ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকে থাকা সিসি ক্যামেরায় দেখতে পান, একজন লোক আমার পাশে লাইনে দাঁড়িয়ে টাকা মোবাইল নিয়ে যান।

বিষয় ভুক্তভোগী গ্রাহক মোবারক আড়াইহাজার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানায় অভিযোগ দায়েরের পর উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলামকে ঘটনাটি তদন্ত এবং এতে জড়িতকে রয়েছে তাকে গ্রেফতারের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যাংক ম্যানেজার এসকে সোয়েব আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

About the author

SOFT PRO IT