বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জানুয়ারিতে বিভিন্ন অপরাধে বন্দর থানায় মামলা ২৬টি

মামলা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : গত জানুয়ারি মাসে বিভিন্ন অপরাধে বন্দর থানায় মামলা হয়েছে ২৬টি। এরমধ্যে মাদক মামলা হয়েছে ৯টি তবে অন্যান্য মামলার মধ্যে কি কি অপরাধে মামলা হয়েছে কিংবা গত মাসে বন্দর থানায় ডাকাতি, ধর্ষণ অস্ত্র, এসিড ও পুলিশ আক্রান্তের কোন মামলা দায়ের হয়েছে কিনা তথ্য জানতে চাইলে পূর্ণাঙ্গ বিবরণী দিতে অপারগতা প্রকাশ করেছে বন্দর থানা প্রশাসন।

থানা সুত্রে জানা গেছে, জানুয়ারি মাসে বন্দর থানায় ২৬টি মামলায় ও বিভিন্ন ওয়ারেন্টে ৭৭ জন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এক্ষেত্রে ৯টি মাদক মামলায় ২ কেজি গাঁজা, ১শ ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭ বোতল ফেন্সিডিল, ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে বন্দর থানার নবাগত ওসি দিপক চন্দ্র দাস জানিয়েছে, গত জানুয়ারি মাসে বন্দর থানায় ২৬টি মামলার মধ্যে মাদক মামলা হয়েছে ৯টি। মাদক নির্মূলসহ বিভিন্ন অপরাধ প্রবনতা কমিয়ে আনতে আমরা চেষ্টা করে যাচ্ছি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখার জন্য ইতিমধ্যে বন্দরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করার উদ্যোগ গ্রহন করা হচ্ছে। আমি বন্দরবাসীর সহযোগিতা কামনা করছি।

About the author

SOFT PRO IT