বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে গলায় গামছা পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে নিজ ঘরের আড়াঁর সাথে গলায় গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আউয়াল হোসেন (২৮) নামে এক মাদকসেবী আত্মহত্যা করেছে। ৬ই ফেব্রুয়ারি শনিবার রাতে ১১টায় থেকে ৭ই ফেব্রুয়ারি রবিবার সকাল ৭টায় মধ্যে যে কোন সময় পুরান বন্দর চৌধূরীবাড়ী এলাকায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।

এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে রবিবার সকাল সাড়ে ১০টায় বন্দর থানার উপ-পরিদর্শক বারেকসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে র্মগে প্রেরণ করেছে। আত্মহত্যাকারি মাদকসেবী আউয়াল হোসেন পুরান বন্দর চৌধূরী এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে।  এ ব্যাপারে আত্মহত্যাকারি মাদক সেবীর মা শাহিদা বেগম বাদী হয়ে লাশ উদ্ধারের ওই দিন দুপুরে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। যার অপমৃত্যু মামলা নং- ৪। তাং-৭-২-২১ইং।

এ ব্যাপারে অপমৃত্যু মামলার বাদীনী শাহিদা বেগম গনমাধ্যমকর্মীদের জানান, আমার ছেলে আউয়াল হোসেন নেশাগ্রস্থ ভাবে জীবন যাপন করে আসছে। নেশা করার কারনে ৪ বছর পূর্বে আমার ছেলে আউয়ালকে ছেড়ে চলে যায় তার স্ত্রী। স্ত্রী চলে যাওয়ার পর থেকে আউয়াল আরো হতাশাগ্রস্থ হয়ে পরে। এর ধারাবাহিকতায় গত শনিবার রাতে ১১টা বাড়ীতে এসে ঘুমিয়ে পরে। পরে রবিবার সকাল ৭টার দিকে আমি আউয়ালকে ঘুম থেকে উঠানোর জন্য ডাকাডাকি করলে তার কোন সারা শব্দ না পেয়ে আমি আমার প্রতিবেশীদের ডেকে আনি। পরে প্রতিবেশীরা দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আউয়ালের লাশ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ জানায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করে।

About the author

SOFT PRO IT