প্রবাস সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় বাংলাদেশি যুবক শ্রমিক খুন

আড়াইহাজারে ২৪ ঘন্টার ব্যবধানে দুই খুন !
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : মালয়েশিয়ার পেনাং প্রদেশে এক বাংলাদেশির হাতে আরেক বাংলাদেশি খুন হওয়ার খবর পাওয়া গেছে। ৫ই ফেব্রুয়ারি শুক্রবার দেশটির জাতীয় সংবাদ মাধ্যম এ সংবাদ প্রকাশ করে। দেশটির পেনাং শহরের পার্শ্ববর্তী জুরু সিম্পাং আম্পাতের জেরেরিনিন ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাশে ড্রেনে সিমেন্টে আটকানো অবস্থায় বাাংলাদেশি নাগরিক মোহাম্মদ রাজিব মিয়া (২৯) এর যুবক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক বাংলাদেশীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিহত বাংলাদেশি ইউনিফর্ম বিক্রি করার কারখানায় কাজ করা অবস্থায় গত ১৫ জানুয়ারী নিখোঁজ হয়। তবে নিখোঁজ হওয়ার বিষয়ে কোনও পুলিশ রিপোর্ট পাওয়া যায়নি।

পুলিশের কাছে স্বদেশীকে হত্যা করার কথা স্বীকার করেছে ঐ বাংলাদেশি। তবে কি কারনে হত্যা করা হয়েছে সে বিষয়ে ৩০২ ধারায় তদন্ত করছে পুলিশ। তবে হত্যাকারি বাংলাদেশির নাম প্রকাশ করেনি তদন্ত দল।

৩৮ বছর বয়সী ঐ কারখানার বিক্রয় ব্যবস্থাপক জানান, শুক্রবার দুপুর দেড়টায় তার কর্মচারীর মৃতদেহটি কারখানার পাশ্ববর্তী ড্রেনে পোকা এবং দুর্গন্ধের কারণে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

এ সময় একটি ছুরি, লোহার হাতুড়ি এবং রক্তের চিহ্নযুক্ত একটি লোহার রড পাওয়া গিয়েছিল মৃত্যদেহ থেকে প্রায় দুই মিটার দূরে। সেবেরাং পেরাই টেংগা জেলা পুলিশ প্রধান, সহকারী কমিশনার শফি আবদ সামাদ জানান, ব্যবস্থাপক পরবর্তী পদক্ষেপের জন্য পুলিশের সাথে যোগাযোগ করেছেন। লাশের ময়নাতদন্তের জন্য সেবারাং হাসপাতালে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT