নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে এসেছে ১ লাখ ৫৬ হাজার করোনার টিকা

নারায়ণগঞ্জে এসেছে ১ লাখ ৫৬ হাজার করোনার টিকা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলায় বরাদ্দকৃত ভাইরাস প্রতিরোধের জন্য করোনার ১ লাখ ৫৬ হাজার ইন্ডিয়ার সিরাম ইনিষ্টিটিউটে তৈরী করোনা ভাইরাসের টিকা বা কোভিশীল্ড নারায়ণগঞ্জে এসে পৌঁছেছে। ২রা ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৯ টায় ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মেসি নাম ফলক লাগানো একটি ফ্রিজার ভ্যান ঢাকা থেকে এই টিকা বহন করে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে নিয়ে আসে। এ সময় জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মাদ ইমতিয়াজ তার কার্যালয়ে আসলে করোনার ভ্যাকসিন টিকা বুঝে নেন।

এ ব্যাপারে জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ গণমাধ্যমকে জানান, ৫২টি সাদা প্যাকেটে ফ্রিজার ভ্যান করে করোনার ভ্যাকসিন টিকা ১ লাখ ৫৬ হাজার ডোজ সম্বলিত ১৫ হাজার ৬ শত ভায়ালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে নিয়ে আসা হয়। সিভিল সার্জন কার্যালয় ভবনে দুটি কোল্ড স্টোরেজ রয়েছে, তার একটির মধ্যে নির্দিষ্ট তাপমাত্রায় এই করোনার ভ্যাকসিন টিকার ডোজগুলো সংরক্ষিত রাখা হবে। এদিকে, এ সময় উপস্থিত ছিলেন জেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলামসহ জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন আরো জানান, সরকারের বিধি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী কর্মসূচির সাথে একযোগে জেলার ৬টি সরকারি হাসপাতাল থেকে এই করোনার ভ্যাকসিন টিকা দেয়া শুরু হবে। নগরীর খানপুর এলাকায় ৩০০ শয্যা হাসপাতাল ও সদরের ১০০ শয্যা জেনারেল হাসাপাতলসহ আরো ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই করোনার ভ্যাকসিন টিকা প্রদানের জন্য নির্ধারণ করা হয়েছে। সেখানে সব ধরণের প্রস্তুতিও প্রায় শেষের দিকে।

মোহাম্মদ ইমতিয়াজ জানান, শুধুমাত্র নিবন্ধিত ব্যক্তিদেরকেই দেয়া হবে এই করোনার ভ্যাকসিন টিকা । অনিবন্ধিত কাউকে এই করোনার ভ্যাকসিন টিকা দেয়া হবে না। এ ব্যাপারে ইতিমধ্যেই জেলা ও উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে। আগামী ২- ১দিনের মধ্যে তাদের প্রশিক্ষণ পর্ব শেষ হবে।

About the author

SOFT PRO IT