নারী ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লা থানা পরিদর্শন করলেন নারী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

ফতুল্লা থানা পরিদর্শন করলেন নারী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পরিদর্শন করেছেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) ফারহানা ফেরদৌস। ১লা ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টায় থানা পরিদর্শনে আসেন তিনি। দুপুর দেড়টা পর্যন্ত থানায় অবস্থান করে থানার বিভিন্ন বিষয়ে খোঁজ নেন এবং থানার কর্মকর্তাদের সাথে তিনি কথা বলেন।

পরিদর্শনকালে এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন, ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, ওসি (অপারেশন) সঞ্জয় কুমার সহ অন্যান্য কর্মকর্তারা।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) ফারহানা ফেরদৌস থানায় এসে বিভিন্ন মামলার বিষয়ে খোঁজ খবর নেন এবং থানার বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি থানা কম্পাউন্ডের ভেতরে একটি নারিকেল গাছের চারা রোপণ করেছেন।

About the author

SOFT PRO IT