বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ

অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : অসহায় গরীব-দুস্থ মানুষদের মাঝে প্রায় ১ হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আজ ১লা ফেব্রুয়ারি সোমবার সকাল ১১ টায় এস এম কিন্ডার গার্টেন পশ্চিম কেওঢালায় কম্বল বিতরণ এর আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, মদনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম।

এছাড়া অন্যান্যদের মধ্যে বিতরণকালে এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আরিফুল ইসলাম আলী নূর, ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ইউপি সদস্য  ইমন সাফি, সাদেক মিয়া, পারভেজ হাসান, সখিনা বেগম সহ প্রমূখ।

বিতরণকালে আব্দুল হাই সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মানবতার মা অগ্নি কন্যা জননেত্রী শেখ হাসিনা তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ বন্দর ও পিছিয়ে নেই।

এছাড়াও এসময় সংক্ষিপ্ত বক্তব্যে মদনপুর ইউপি চেয়ারম্যান এম এ সালাম বলেন, মানবের কল্যাণ নিজেকে বিলিয়ে দিয়ে অসহায় দারিদ্র মানুষের পাশে থেকে কাজ করতে চাই আমি। আপনাদেরই সন্তান আমি শুধু আপনাদের দোয়া ও ভালবাসা প্রত্যাশা করি।

About the author

SOFT PRO IT