সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

শেরপুরে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মরিচটেক এলাকায় সড়ক দূর্ঘটনায় মাহফুজ নামের ১২ বছরের এক শিশু শ্রমিক নিহত হয়েছে। আজ ৩০শে জানুয়ারি শনিবার সকাল ৭টার দিকে বাড়ী থেকে সাইকেল যোগে কাজে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় সে নিহত হয়। এ ঘটনায় স্থানীয়রা চালকসহ কভারভ্যানটি আটক করে পুলিশের সোর্পদ করেছে।

নিহত মাহফুজ সুনামগঞ্জ জেলার সালা থানার সুলতান পুর গ্রামের বাসিন্দা। সে এখানে বাসা ভাড়া নিয়ে বি আর স্পিনিং মিলস এ শ্রমিকের কাজ করতো।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি মনির হোসেন জানান, মদনপুর টু জয়দেবপুর হাইওয়ে সড়কের উপজেলার জামপুর মরিচটেক এলাকায় মাহফুজ তার ভাড়া বাসা থেকে সাইকেল যোগে বি আর স্পিনিং মিলস এ যাওয়ার পথে পিছন দিক দিয়ে (ঢাকা মেট্রো উ- ১৪-২৩৬৫) একটি ট্রাক ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলে সে নিহত হয়। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় কভারভ্যানের চালক জকির হোসেনকে আটক করা হয়েছে।

About the author

SOFT PRO IT