নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : সবাইকে কান্নার জলে ভাসিয়ে দিয়ে পৃথিবী ছেড়ে বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী (৭৪)। (ইন্নালি লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ২৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টায় হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেয়ার পথেই তিনি ইন্তেকাল করেন। জীবদ্দশায় তিনি  স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ভারতীয় ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন। বৃহস্পতিবার বাদ জোহর বন্দর কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের উপস্থিতিতে স্বল্পেরচক বালুর মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়। জানাজা শেষে তাকে স্বল্পেরচকস্থ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

About the author

SOFT PRO IT