রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

রূপগঞ্জে ২শ পিস ইয়াবাসহ বিল্লাল হোসেন গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও ডহরগাঁও এলাকা থেকে শমসের  (৪৫) ও জসিম (৩০) নামের দুই ম্দক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ জানুয়ারি বুধবার ৪৮ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) এইচ এম জসিমউদ্দিন জানান, গ্রেফতারকৃত ডহরগাঁও গ্রামের মৃত আফাজউদ্দিনের ছেলে শমসের ও পটুয়াখালী জেলার দুমকী থানার আঙ্গারিয়া গ্রামের নয়ন হাওলাদারের ছেলে জসিমউদ্দিন ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT