রূপগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে সড়ক ও কালভার্টসহ ৯ প্রকল্পের উদ্বোধন

রূপগঞ্জে সড়ক ও কালভার্টসহ ৯ প্রকল্পের উদ্বোধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ উপজেলার সড়ক সংস্কার, নতুন সড়ক নির্মাণ, কালভার্ট, পানি সরবরাহ ও শীতলক্ষ্যা নদীতে ঘাটলা নির্মাণ সহ ৯ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ২৭ জানুয়ারি বুধবার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ছালাউদ্দিন ভুঁইয়া এ উন্নয়নমূলক প্রকল্পগুলোর উদ্বোধন করেন।

হারিন্দা এলাকায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মশিউর রহমান তারেক। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ওয়াদুল মজিদ জুয়েল, আব্দুল্লাহ আল মামুন, আলী নূর, জসিমউদ্দিন,  সুরুজ মিয়া, সাহাবুদ্দিন, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন দোলন, জিন্নাত আরা জিসান ও আওলাদ হোসেন প্রমুখ।

পরে ফিতা কেটে কালভার্ট, সড়ক,  ঘাটলা ও পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়। ভূমি হস্তান্তর কর আদায় বাবদ এ সাত প্রকল্পের উন্নয়নের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়।

About the author

SOFT PRO IT