নারায়ণগঞ্জ রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে আওয়ামীলীগ নেতাকে হত্যার হুমকি

হুমকি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলিকে পূর্ব শত্রুতার জের ধরে ২৬ জানুয়ারি মঙ্গলবার সন্ত্রাসীরা হুমকি প্রদান করেছে। ঢাকার এ্যাপোলো হাসপাতালে স্ত্রী ও সন্তানদের নিয়ে যাওয়ার পথে কুড়িল-কাঞ্চন সড়কের ছমু মার্কেট এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে ৩-৪ জন অস্ত্রধারী সন্ত্রাসী এই হুমকি  প্রদান করে।

এ ব্যাপারে গোলাম রসুল কলির প্রাইভেটকার চালক আনোয়ার হোসেন বাদী হয়ে কাঞ্চন এলাকার মৃত হারুন রশীদের ছেলে শফিকুল (৩৪), ফজলুল হকের ছেলে সোহেল খাঁন (৩৬), কালাদী এলাকার মোজাম্মেল হকের ছেলে শাহিন (৩৫), সুরুজ মুন্সির ছেলে আলী হোসেন (৩৭), কেন্দুয়া এলাকার শফি মিয়ার ছেলে নজরুল (২৮), কালু মিয়ার ছেলে শরীফ (২৯) ও রানীপুরা এলাকার সিরাজুলের ছেলে শাহদাতকে (৩২) অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদের বলেন, সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসীরা যতই শক্তিশালী হোক ছাড় দেয়া হবে না।

About the author

SOFT PRO IT