অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বদলগাছীতে জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচার-প্রচারণা

না.গঞ্জের ১৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন ১১ নভেম্বর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নওগাঁ প্রতিনিধি ) : নওগাঁর বদলগাছীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সারাদেশের ন্যায় প্রচার-প্রচারণায় জমে উঠেছে বদলগাছী উপজেলার সদর ইউনিয়ন সহ সকল ইউনিয়ন গুলোতে সকল শ্রেণীর প্রার্থীরা মাঠে নামায় এলাকায় নির্বাচনী আমেজ শুরু হয়েছে।

চায়ের দোকানে চলছে প্রার্থীদের নাম সেই ধারাবাহিকতায় ১নং বদলগাছী ইউনিয়ন সম্ভব্য প্রার্থী হিসেবে ইউনিয়ান ব্যাপি প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রেজওয়ানুল করিম সুজন ও তার কর্মীবৃন্দরা।

সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বদলগাছী উপজেলা শাখা। তিনি সব সময় এলাকাবাসীর খবর নিচ্ছেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আর্থিক সহযোগিতাসহ ও অসহায় মানুষের পাশে দাড়াচ্ছে এবং ভোটারদের মনে স্থান করে নিয়েছেন ভালবাসার মানুষ হিসেবে। তরণ প্রজম্মের মাঝে ব্যাপক সারা ফেলেছে এই প্রার্র্থী করোনা কালীন সময়ে দুস্থ মানুষের পাশে দাড়িয়েছেন। তিনি জানায়, আমি নির্বাচনে জয়ী হলে বদলগাছী সদর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

About the author

SOFT PRO IT