নারায়ণগঞ্জ বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ বুকে নিয়েই রাজনীতি করছি : আনোয়ার

বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ বুকে নিয়েই রাজনীতি করছি : আনোয়ার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আনোয়ার হোসেন বলেছেন, মানবতার নেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশেই আমরা আপনাদের কাছে আমরা ছুটে এসেছি। আর্তমানবতায় নিজেকে নিয়োজিত রাখার লক্ষ্যই আমার রাজনীতি করার উদ্দেশ্য। আমাদের সাধ আছে, সাধ্য কম। জননেত্রী শেখ হাসিনার কারণে আজ আমি জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করতে পারছি। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ বুকে নিয়েই আমরা রাজনীতি করছি। মানুষ যদি অনাহারে থাকে তাহলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে না। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করবেন বলে আমরা আশাবাদী। ২৪ জানুয়ারি রবিবার বিকালে বন্দর থানার দক্ষিণ লক্ষণখোলা নূর কমিউনিটি সেন্টারে বন্দরের ২৪ ও ২৫নং ওয়ার্ড বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন কমিটি ২৫ নং ওয়ার্ডের আহŸায়ক আমজাদ হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা ওসমান গনি ভূঁইয়া, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি মো. নুরুল ইসলাম চৌধুরী, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আহসান হাবীব, যুগ্ম-সাধারণ সম্পাদক জিএম আরমান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি বন্দর থানার সদস্য সচিব আবেদ হোসেন, মহানগর আওয়ামীলীগের নেতা অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ, মহানগর যুব মহিলালীগ আহবায়ক নুরুন্নাহার সন্ধ্যা ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন কমিটি ২৪ নং ওয়ার্ডের আহবায়ক বুলবুল আহাম্মেদ ও সদস্য সচিব আফজাল হোসেন প্রমুখ।

About the author

SOFT PRO IT