নারায়ণগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে কয়েল কারখানাকে ভোক্তা অধিকারে জরিমানা ১ লাখ

সিদ্ধিরগঞ্জে কয়েল কারখানাকে ভোক্তা অধিকারে জরিমানা ১ লাখ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানে অবৈধ পন্থায় কয়েল উৎপাদন বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করার অপরাধে লাখ টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ২৫ জানুয়ারি সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো.সেলিমুজ্জামান এর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের ধনুহাজী রোডস্থ শশী এন্ড ঐশী ইন্টারপ্রাইজ নামে ওই কয়েল কারখানায় অভিযান চালিয়ে লাখ জরিমানা আদায় করা হয়েছে। সময় উপস্থিত ছিলেন বাজার মনিটরিং কর্মকর্তা জেলা পুলিশের একটি টিম দল।

জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বাণিজ্য মন্ত্রনালয়ের সার্বিক তত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করিছি। এরই ধারাবিকতায় খোঁজ নিয়ে জানা যায় যে, সিদ্ধিরগঞ্জের ধনুহাজী রোড এলাকায় শশী এন্ড ঐশী ইন্টারপ্রাইজ নামে একটি কয়েল কারখানা অবৈধ প্রক্রিয়ায় কয়েল উৎপাদন করে বাজারজাত করছে এবং অভিযান পরিচালনার সময় সত্যতা পাওয়া যায়। ফলে ১০টি ব্রান্ডের কয়েল অবৈধ প্রক্রিয়ায় উৎপাদন বা প্রক্রিয়াকরণ করা এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার ভোক্ত অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ৪৪ ধারা মোতাবেক শশী এন্ড ঐশী ইন্টারপ্রাইজ নামে ওই কয়েল কারখানাকে   লাখ জরিমানা আরোপ আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষনে ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

About the author

SOFT PRO IT