সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে নি:স্বার্থ মানবাধিকার সোসাইটি

মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে নি:স্বার্থ মানবাধিকার সোসাইটি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : সত্যর সন্ধানে দূরন্ত অভিযানে একদল তরুন সাহসী সেচ্ছাসেবক নিয়ে মানবতার কল্যানে নি:স্বার্থ ভাবে কাজ করে যাচ্ছেন নি:স্বার্থ মানবাধিকার সোসাইটি। ২৪ জানুয়ারি সন্ধায় সিদ্ধিরগঞ্জ জালকুড়ি রাব্বানী নগর আঞ্চলিক অফিসে নি:স্বার্থ মানবাধিকার সোসাইটি সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি সাংবাদিক মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে  মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি জসিম উদ্দিন,  সেক্রেটারি আহম্মেদ রনি, কার্যকরী সদস্য শামসুল হক, বাবুল,  মমতাজিম, ফরহাদ সহ আরো অনেকে।

বর্তমান সমাজে দিন দিন মানবতার অবক্ষয় বেড়েই চলছে ছোটরা বড়দের সম্মান করা ভুলে গেছে, বড়রা ছোটদের স্নেহ করা ভুলে গেছে তাই আমাদের এখনোই আরো সজাগ হতে হবে ডিজিটাল গতিতে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা আমাদের জন্য শ্রেষ্ঠ পাওয়া তাই জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন। আমরা সবাই যদি একটি করে ভালো কাজ করি তাহলেই আমাদের দেশে সত্যিকারে সোনার দেশে রুপান্তরিত হবে ইনশাআল্লাহ এসব কথা বললেন সাংবাদিক ও সংগঠনের সভাপতি মাসুদুর রহমান মাসুদ।

About the author

SOFT PRO IT