জাতীয় নারী শিক্ষা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলে ১০ম ও দ্বাদশ শ্রেণির নিয়মিত ক্লাস হবে : শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত এখনই নয় : শিক্ষামন্ত্রী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলে প্রাথমিকভাবে দশম ও দ্বাদশ শ্রেণির নিয়মিত ক্লাস হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ ২৪ জানুয়ারি রবিবার জাতীয় সংসদে আইন প্রণয়নের আলোচনায় সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে ডা. দীপু মনি এ তথ্য জানান।

তিনি আরো বলেন, অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে একদিন করে ক্লাসে আসবে। তারা পুরো সপ্তাহের পড়া নিয়ে যাবে। পরের সপ্তাহে আবার একদিন আসবে।

দীপু মনি বলেন, ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীর সংখ্যা অনেক। শ্রেণি কক্ষে তাদের গাদাগাদি করে বসতে হয়। স্বাস্থ্যবিধি মেনে বসানো সম্ভব হবে না। সে ক্ষেত্রে সব শ্রেণির শিক্ষার্থীকে একসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে আনার সুযোগ থাকবে না।

শিক্ষামন্ত্রী বলেন, তারা নিয়মিত করোনার সংক্রমণ পরিস্থিতি বিশ্লেষণ করছেন। জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, এ বছর যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী, তারা এক বছর সরাসরি ক্লাস করতে পারেনি। অনলাইন ও টিভিতে অনেকে ক্লাস করেছে। কিছু শিক্ষার্থী একেবারেই ক্লাস করেনি। এ বছরের জন্য সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। ফেব্রুয়ারিতে যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যায়, তাহলে পরে কয়েক মাস সংক্ষিপ্ত সিলেবাসের ওপর পাঠদান শেষে পরীক্ষা নেওয়া যাবে।

About the author

SOFT PRO IT