রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে তার ছিঁড়ে আগুনে পুড়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

রূপগঞ্জে তার ছিঁড়ে আগুনে পুড়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিদ্যুতের তার ছিঁড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৪ জন মারা গেছেন। ২২শে জানুয়ারি শুক্রবার রাত পৌনে ৯টায় উপজেলার কুমারটেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাসুম মিয়া , স্ত্রী মিতা বেগম, ছেলে রহমত উল্লাহ ও ছেলে আব্দুল্লাহ।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিভেল জানান, শুক্রবার রাত পৌনে ৯ টার দিকে পূর্বাচল ১১ নম্বর সেক্টরের টিনশেড বাড়িতে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলেই ৩ জনের মরদেহ পাওয়া যায়। অপর ১জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত বলেন, নিহত ব্যক্তিদের ঘরের উপর বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়ে আগুন লেগে যায়। খবর পেয়ে আগুন নেভানো হয়।  কিন্তু তার আগেই ঘরে থাকা বাড়ির মালিক মাছুম মিয়া ও তার ২ প্রতিবন্ধী শিশু সন্তানসহ ৩ জনই ঘটনাস্থলে মারা যায়। আর তার স্ত্রীকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।

About the author

SOFT PRO IT