বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিলেন যুবলীগ নেতা খান মাসুদ

শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিলেন যুবলীগ নেতা খান মাসুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর দারুল হিকমাহ্ মাদরাসায় উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। ২২শে জানুয়ারি শুক্রবার বাদ আসর বন্দর দারুল হিকমাহ্ মাদরাসায় এ বই বিতরণ করা হয়। বন্দর দারুল হিকমাহ্  মাদরাসায় বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ।

বন্দর দারুল হিকমাহ্  মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো: আবুল হাসান বাশারের সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর বাবুপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি মো: ফরিদ উদ্দিন রবি ও বন্দর দারুল হিকমাহ্  মাদরাসার প্রতিষ্ঠাতা ব্যবস্থাপক মো: সহিদুল ইসলাম শিপু। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাদরাসার নাসিক ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: আমিরুল ইসলাম, মো: আলামিন মিয়া, বন্দর দারুল হিকমাহ্  মাদরাসার প্রতিষ্ঠাতা অডিটর মো: সাইফুল ইসলাম তপন, প্রতিষ্ঠাতা সদস্য মো: সামছুল আলম রনি, মাহাবুব আলম, যুবলীগ নেতা মাসুম, রিয়াদ হোসেন টিটুসহ শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

About the author

SOFT PRO IT