রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে রান্না করার সময় বৃদ্ধাকে হত্যা

আড়াইহাজারে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর গ্রামের সাফিয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২২শে জানুয়ারি শুক্রবার দুপুর ১টায় বৃদ্ধার নির্জন বাড়িতে রান্না করার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) এস. এম জসিম উদ্দিন জানান, নিহত সাফিয়ার স্বামী শাহ্ জালাল ভুঁইয়া শুক্রবার জুম্মার নামাজ পড়তে মসজিদে যান। এ সময় অজ্ঞাত ৩/৪ জন দুর্বৃত্ত সাফিয়ার নিজ বাড়িতে তার উপর হামলা চালায়। হামলাকারীরা সাফিয়ার গলায়, পেটে ও বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে গলার ও কানের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এক পর্যায়ে সাফিয়ার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা নির্বিঘ্নে পালিয়ে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ছেলে সন্তাননা থাকায় সাফিয়ার সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়েও এ ঘটনা ঘটতে পাওর বলে এলাকাবাসী ধারণা করছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদের জানান, মাদকাসক্ত কিংবা ছিনতাইকারীরা এ হত্যা কান্ডের ঘটনা ঘটাতে পারে। তবে হত্যাকান্ডের ঘটনাটি অন্য কোন খাতে প্রবাহিত করার জন্য স্বর্ণালংকার ছিনিয়ে নেয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT