নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শীতলক্ষ্যায় নিখোঁজ পোশাক শ্রমিকের লাশ ৩ দিন পর উদ্ধার

শীতলক্ষ্যায় নিখোঁজ পোশাক শ্রমিকের লাশ ৩ দিন পর উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ পোশাক শ্রমিক সাদ্দাম হোসেনের (২৮) লাশ ৩ পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ ২১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ দিকে নবীগঞ্জ এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাদ্দাম হোসেন রনি বন্দরের নবীগঞ্জের অলেম্পিয়া হাউজ এলাকার মোসলেম উদ্দিন ভূইয়ার ছেলে ও একটি পোশাক কারখানার শ্রমিক।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, বৃহস্পতিবার সকালে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ সাদ্দাম হোসেন রনির মরদেহ ভেসে উঠেতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

প্রসঙ্গত , গত ১৮ জানুয়ারি সোমবার সকাল ৯ টার দিকে বন্দর উপজেলার নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে যাত্রীবাহী একটি নৌকার সঙ্গে অপর একটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষের আশংকায় নৌকা থেকে লাফিয়ে পড়ে নিখোঁজ হয় সাদ্দাম হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহি একটি নৌকা পারাপারের সময় একটি ট্রলার মুখোমুখি চলে আসে। এ সময় নদীতে ঢেউ সৃষ্টি হলে নৌকাটি একদিকে কাত হয়ে যায়। ঘন কুয়াশার কারণে ট্রলারটি মাঝি দেখতে না পারায় আতংকে নৌকার মাঝিসহ আরো তিন যাত্রী নৌকা থেকে লাফিয়ে নদীতে পড়ে যান। তাদের মধ্যে মাঝি সহ ৩জন নিরাপদে তীরে উঠতে পারলেও সাতাঁর না জানায় সাদ্দাম হোসেন নামের ওই গার্মেন্টস কর্মী নদীতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল নিখোঁজ সাদ্দামকে উদ্ধারে চেষ্টা চালায়।

About the author

SOFT PRO IT