নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন না.গঞ্জের নবাগত ডিসি

এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন না.গঞ্জের নবাগত ডিসি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) :  বন্দরে হারেজ আলী নূরানী হাফিজীয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। ১৯ জানুয়ারি মঙ্গলবার বিকালে ২নং মাধবপাশা হারেজ আলী নূরানী হাফিজীয়া মাদ্রাসা ও এতিমখানায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এ কম্বল ভিতরণ করা হয়েছে। কম্বল বিতরণের পূর্বে মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে লেখাপড়ার বিভিন্ন বিষয় প্রশ্ন করে এবং ঘুরে ঘুরে মাদ্রাসাটি পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা চেয়ারম্যান এম এ রশিদ,  বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, বন্দর উপজেলা (ভুমি) কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন , বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান ছালিম হোসেন শান্তা, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার প্রধান, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জামান।

এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন, হারেজ আলী নূরানী হাফিজীয়া মাদ্রাসা ও এতিমখানার ম্যানেজিং কমিটির রফিক প্রধান, মিজান প্রধান, শাহিন, আসাদ মাস্টার, খোকন, আশিক, আ: রব, জমিস উদ্দিনসহ কমিটির নেতৃবৃন্দ। পরে ২৭০ জন শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

About the author

SOFT PRO IT