বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে নিখিলের সুস্থতা কামনায় যুবলীগ নেতা খান মাসুদের দোয়া

বন্দরে নিখিলের সুস্থতা কামনায় যুবলীগ নেতা খান মাসুদের দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের পক্ষ থেকে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি শুক্রবার বাদ জুম্মা বন্দর বেবিস্ট্যান্ড গাউসুল আযম জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর দ্রæত সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলা হাফেজ মোঃ আল কাদরী।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মঈনুল হোসেন খান নিখিল করোনা  ভাইরাসে আক্রান্ত। তার দ্রুত সুস্থতা কামনা করে নিজ নিজ এলাকার মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া করার জন্য  আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ অনুরোধ জানিয়েছেন।

About the author

SOFT PRO IT