রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জে সৎ ছেলের হাতে মা খুন, গ্রেফতার-১

আড়াইহাজারে ২৪ ঘন্টার ব্যবধানে দুই খুন !
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমির হোসেন (২৮) নামে এক যুবক তার সৎ মা সেলিনা আক্তার (৩৫) কে জবাই করে হত্যা করেছে। রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের লাভড়াপাড়া এলাকায় গত ১২ জানুয়ারি মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে। সেলিনা আক্তার লাভড়াপাড়া এলাকার নুরু মিয়ার স্ত্রী। হত্যার ঘটনায় হত্যাকারী আমির হোসেনকে গ্রেফতার করেছে।

পুলিশ মামলার এজাহার থেকে জানা যায়, গত ৭ বছর আগে আড়াইহাজার উপজেলার লস্করদী এলাকার আবু তাহের মিয়ার মেয়ে সেলিনা আক্তারের সঙ্গে নুরু মিয়া (৬৮) বিয়ে হয়। নুরু পূর্বে আরো দুইটি বিয়ে করেন। বিয়ের পর থেকে আমির হোসেন তার সৎ মাকে অত্যাচার ও নির্যাতন করতো। মঙ্গলবার রাতে আমির হোসন তার সৎ মা সেলিনা আক্তারকে ঘরে আটকে রেখে বেধড়ক পেটায়। একপর্যায়ে সেলিনা আক্তারকে জবাই করে হত্যা করে। ১৩ জানুয়ারি বুধবার সকালে সেলিনা আক্তারের বড় ভাই সামসুর রহমান বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। বুধবার দুপুরে পুলিশ হত্যাকারী আমির হোসেনকে গ্রেফতার করে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, হত্যাকারী আমির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করে। তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

About the author

SOFT PRO IT