নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আইনজীবী সমিতি নির্বাচন : মোহসীন-মাহবুবের নেতৃত্বে আ.লীগের প্যানেল

আইনজীবী সমিতি নির্বাচন : মোহসীন-মাহবুবের নেতৃত্বে আ.লীগের প্যানেল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দ্বিতীয় বারের মত সভাপতি পদে অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মাহবুবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল চূড়ান্ত ঘোষণা করা হয়েছে। ১৩ জানুয়ারি বুধবার এই প্যানেল ঘোষণা করেছেন নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল গঠনে আওয়ামীলীগের নির্বাচনী মনোনয়ন বোর্ডের সদস্য সচিব অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ উর রউফ।

প্যানেলে সিনিয়র সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন এড. বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি পদে এড. বরুণ চন্দ্র দে, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক পদে এড. রবিউল আমিন রনি, কোষাধক্ষ্য পদে এড. মনিরুজ্জামান কাজল, আপ্যায়ন সম্পাদক পদে এড. মো. স্বপন ভূঁইয়া, লাইব্রেরী সম্পাদক পদে এড. মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক পদে এড. সাজ্জাদুল হক সুমন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এড. হাসিবুল হাসান রনি, সমাজ সেবা সম্পাদক পদে এড. ইসরাত জাহান ইনা ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. নুসরাত জাহান তানিয়া। কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এড. সিরাজুল হক মিলন, এড. সুজন প্রধান, এড. কামরুল হাসান, এড. আবু তাহের রানা ও এড. রোমানা আক্তার।

প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগহ ও দাখিল করতে পারবেন প্র্রার্থীরা। আগামী ১৪ জানুুয়ারি প্রার্থীতা যাচাই বাছাই ও প্রাথমিক বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ১৫ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারির মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করতে পারবে। ১৮ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। আইনজীবী সমিতির নবনির্মিত ডিজিটাল বার ভবনের দ্বিতীয় তলায় আগামী ২৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

About the author

SOFT PRO IT