রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ২শ পিস ইয়াবাসহ বিল্লাল হোসেন গ্রেফতার

রূপগঞ্জে ২শ পিস ইয়াবাসহ বিল্লাল হোসেন গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিল্লাল হোসেন (২৬) নামের এক মাদক ববসায়ীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। ১১ জানুয়ারি সোমবার রূপগঞ্জে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকা থেকে সোমবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। সে চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের মৃত তোতা মিয়ার ছেলে। এসময় বিক্রি করার ২শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছে। সোমবার ভোরে ইয়াবা বিক্রি করার সময় ২শ পিস ইয়াবাসহ বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT