রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শীতলক্ষ্যা নদী থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১০ জানুয়ারি রবিবার বিকালে উপজেলার নোয়াপাড়া এলাকার চৌধুরীঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিগ্যান মোল্লা জানান, শীতলক্ষ্যা নদীর চৌধুরীঘাট এলাকায় পানিতে নবজাতকের বস্তাবন্দি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

তিনি আরো বলেন, সদ্য জন্ম নেয়া শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

About the author

SOFT PRO IT