ফতুল্লা সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লা ব্লাড ডোনার্সের দিনব্যাপী কর্মসূচি

ফতুল্লা ব্লাড ডোনার্সের দিনব্যাপী কর্মসূচি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : ফতুল্লা ব্লাড ডোনার্সের উদ্যোগে রক্তের গ্রুপ নির্নয় এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ৯ জানুয়ারি শনিবার দিনব্যাপী ফতুল্লা দাপা শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।

ফতুল্লা ব্লাড ডোনার্সের সভাপতি আশরাফুল ইসলাম তৌকিরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার এসএম সানির সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহমেদ লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রহিম, সাংবাদিক মনির হোসেন, আঃ আলিম লিটন, নজরুল ইসলাম সুজন,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি টিপু সুলতান, আরফান মাহমুদ বাবু, ডাঃ কামরুল হাসান, মুস্তাহিদ খান, ইঞ্জিনিয়ার বাবু, ফতুল্লা ব্লাড ডেনসার্সের সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, শাহাদাৎ হোসেন সাধু প্রমুখ।

About the author

SOFT PRO IT