খেলা নারায়ণগঞ্জ বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

করোনায় যেখানে সারা পৃথিবী অচল, শেখ হাসিনার উন্নয়নে দেশ সচল : খান মাসুদ

করোনায় যেখানে সারা পৃথিবী অচল, শেখ হাসিনার উন্নয়নে দেশ সচল : খান মাসুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডালিম হাাসান ) : নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর প্রতি স্বয়ং আল্লাহর রহমত আছে আর রহমত আছে বলেই করোনা ভাইরাসের কারনে যেখানে সারা পৃথিবী অচল আর শেখ হাসিনার উন্নয়নে বাংলাদেশ সচল। স্বাধীনতা বিরোধীরা যারা দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে তাদেরকে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়ন করে যাব। ৮ জানুয়ারি শুক্রবার রাত ৮ টায় বন্দর ইউয়ন কলাবাগ এলাকাস্থ ছালা পাগল দরবার শরিফ সংলগ্ন মাঠ প্রাঙ্গনে ব্রাদার্স ক্লাব এর উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টিভি কাপ ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খেলার আয়োজকদের উদ্দেশ্যে খান মাসুদ বলেন, তোমরা যারা এই খেলার আয়োজন করেছো তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ আজকে এখানে যদি এই খেলার আয়োজন করা না হতো তাহলে এখানে যারা খেলা দেখতেছো বা খেলতেছো তারা কেউ না কেউ কোন না কোন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত থাকতো। খেলাধুলার মাধ্যমেই যুব সমাজ নেশা থেকে মুক্ত থাকে। তিনি আরো বলেন, আপনারা দোয়া করবেন করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে পৃথিবী যেন আগের মতো স্বাভাবিক ভাবে ফিরে আসে। এই করোনকালীন সময় পৃথিবীর অনেক উন্নত দেশ হিমষিম খেতে হচ্ছে। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এ দেশকে অনেক উঁচু স্থানে নিয়ে গেছে। বাংলাদেশ এখন প্রথিবীর কাছে উন্নয়নের রোল মডেল।

খান মাসুদ বলেন, একটা সময় আসবে একটি কম্বলের জন্য ও এক কেজি চাউলের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আর সোনার বাংলা বাস্তবায়ন করতে হলে তোমাদের মতো যুবক ছাত্রদের এগিয়ে আসতে হবে। কারণ বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, দেশের উন্নয়নকে ধ্বংস করতে শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশর উন্নয়নকে দাবিয়ে রাখতে ৭১ এর পরাজিত শক্তি ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। যতই ষড়যন্ত্র করুক আল্লাহর অশেষ রহমতে আমরা দেশ প্রেমিক মানুষ যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে কোন ষড়যন্ত্রই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দাবিয়ে রাখতে পারবে না। এ দেশ উন্নয়ন হচ্ছে উন্নয়ন হবে, এ দেশ ৩শ ষাট আউলিয়ার দেশ, এ দেশ ৩০ লক্ষ্য শহীদদের দেশ, এ দেশ ২ লক্ষ্য মা বোনের ইজ্জতের বিনিময় দেশ তাই এই দেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। খেলা শেষে বিজয়ীদের হাতে ১৪ ইঞ্চি টিভি পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি খান মাসুদ।

মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে ব্যাডমিন্টন খেলা ও পুরষ্কার বতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, শেখ মমিন, স্থানীয় মেম্বার মো. ইমন, মো. কাসেম, মো. দেলোয়ার হোাসেন, হাজী মনির হোসেন, মো. হোসেন, উজ্জ্বল আহমেদ, রতন সরকার নিলয়, সানি খান, রাজু আাহমেদ, মো. রবিন, আরিফুল ইসলাম অপু, আমানুল্রাহ, নুরুজ্জামান, মোখলেস, সজিব, মাসুদ রানা, সুুজন সহ প্রমুখ।

About the author

SOFT PRO IT