নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মোক্তার হোসেন এর মৃত্যুতে না.গঞ্জ রাইফেল ক্লাবের গভীর শোক

মোক্তার হোসেন এর মৃত্যুতে না.গঞ্জ রাইফেল ক্লাবের গভীর শোক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাধারণ সদস্য, দি নিউ আনন্দ ট্রান্সপোর্ট লিমিটেড এর প্রতিষ্ঠাতা সভাপতি, নারায়ণগঞ্জ জেলা বাসমিনিবাস কেন্দ্রীয় মালিক সমিতির সভাপতি, মিনিবাস মালিক ঐক্যজোটের সভাপতি মোক্তার হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল।

জানুয়ারি রবিবার রাতে এক শোক বার্তায় মোক্তার হোসেন মৃত্যুতে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল গভীর শোক প্রকাশ করে এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ, পরিবহন নেতা মোক্তার হোসেন জানুয়ারি রবিবার সন্ধ্যা .৪৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১। তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব বহুগুণগ্রাহী রেখে গেছেন।

প্রসঙ্গত, মোক্তার হোসেন একযোগে দি নিউ আনন্দ ট্রান্সপোর্ট লিমিটেড এর প্রতিষ্ঠাতা সভাপতি, নারায়ণগঞ্জ জেলা বাসমিনিবাস কেন্দ্রীয় মালিক সমিতির সভাপতি, মিনিবাস মালিক ঐক্যজোটের সভাপতি, খাজা সুপার মার্কেটের সভাপতি, শীতল এসি ট্রান্সপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মাসদাইর বাজার বাইতুল আমান জামে মসজিদের সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়র সহসভাপতি, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাধারণ সদস্য নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সহসভাপতির দায়িত্বে ছিলেন।

About the author

SOFT PRO IT