রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ১ হাজার ৭শত পিস ইয়াবাসহ গ্রেফতার

ইয়াবাসহ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েত পাড়া ইউনিয়নের চণপাড়া এলাকা থেকে গত ২ জানুয়ারি শনিবার রাতে সেলিম রেজা (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে ১ হাজার ৭শত পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। সে চণপাড়া বটতলা গ্রামের আব্দুল হালিমের ছেলে।

চণপাড়া পুলিশ ফাঁড়ির এসআই আশরাফুল আলম জানান, সেলিম রেজা নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁ থানাসহ বেশ কিছু এলাকায় পাইকারি ভাবে ইয়াবার ব্যবসা করে আসছে। ২রা জানুয়ারি শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৭শত পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT