বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাংসদ শামীম ওসমানকে স্বাগত জানালেন যুবলীগ নেতা খাঁন মাসুদ

সাংসদ শামীম ওসমানকে স্বাগত জানালেন যুবলীগ নেতা খাঁন মাসুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ বন্দরে আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে আগত নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একে.এম শামীম ওসমানকে স্বাগত জানালেন যুবলীগ নেতা খাঁন মাসুদ। ২৮ ডিসেম্বর সোমবার বিকাল থেকেই আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের বিশাল কর্মী সমর্থক নিয়ে বন্দর সেন্ট্রাল ১নং খেয়াঘাটে অবস্থান নেয় নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খাঁন মাসুদ।

পরে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খাঁন মাসুদের নেতৃত্বে কর্মী সমাবেশে আগত নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমানকে সভাস্থল সুরুজ্জামান টাওয়ার রাত্রি কমিউনিটিং সেন্টারে নিয়ে যায় এবং শ্লোগানে মূখরিত করে তুলে এবং সাংসদ শামীম ওসমানকে ফুল ছিটিয়ে বরণ করে নেয়।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, ডালিম হায়দার, লুৎফর রহমান, শেখ মুমিন, মো. হোসেন, আরিফুল ইসলাম হিরা, মো. সানি,মো. আজিজুল হক, নয়ন মিয়া, মিলন আহমেদ, আহসান হেলাল মৃধারাজু আহমেদ, আকিব হাসান রাজু,সোহেল, সায়মন খান, আরিফুল ইসলাম অপু, সাদ্দাম হোসেন, বাবুল, ছাত্রলীগ নেতা শেখ অনিক প্রমূখ।

About the author

SOFT PRO IT