বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শামীম ওসমানের প্রস্তুতিমুলক সভায় কাউন্সিলর দুলালের নেতৃত্বে শোডাউন

শামীম ওসমানের প্রস্তুতিমুলক সভায় কাউন্সিলর দুলালের নেতৃত্বে শোডাউন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ বন্দরে এমপি শামীম ওসমানের প্রস্তুতি মুলক সভায় যোগ দিতে ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের নেতৃত্বে বিশাল শোডাউন করা হয়। ২৮ ডিসেম্বর সোমবার বিকালে স্বল্পের চক কাউন্সিলর কার্যালয় থেকে শতশত নেতাকর্মীর বহরসহ মিছিল নিয়ে খানবাড়ি মোড়, বন্দর প্রেসক্লাব সড়ক হয়ে খেয়াঘাট সংলগ্ন সুরুজ্জামান টাউয়ারের ৩য় তলা রাত্রি কমিউনিটি সেন্টার প্রস্তুতি মুলক সভাস্থলে যোগদান করেন।

এ সময় অংশ নেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি তানভীর আহমেদ সোহেল, যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান কমল, জাকির প্রধান, এসএ রানা, রফিক, রিপন প্রধান, রানা, ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম, অনিক তালুকদার অপু, রাজিব, মনির, ফয়সাল, সানি সহ প্রমূখ।

About the author

SOFT PRO IT