সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সনমান্দী ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করলেন চেয়ারম্যান জিন্নাহ্

সনমান্দী ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করলেন চেয়ারম্যান জিন্নাহ্
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : মজিববর্ষের উপলক্ষে করোনা কালিন সময়ে করোনা ভাইরাসের দ্বিতীয় দাপে মোকাবেলায় অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ। চলমান এই পরিস্থিতি মোকাবেলায় সোনারগাঁও উপজেলা সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ এর নিজস্ব অর্থায়নে ৬শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সনমান্দী ইউনিয়নের মগবাজার এলাকায় বঙ্গবন্ধু আধুনিক লাইব্রেরী সংলগ্ন মাঠ প্রাঙ্গণ থেকে বাসমা ফাউন্ডেশন ও জাহিদ হাসান জিন্নাহ্ এর সমার্থক গোষ্ঠী আয়োজনে প্রধান অতিথি হিসেবে সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ এ খাদ্য সামগ্রী তুলে দেন।  এ সময় খাদ্য সামগ্রী মধ্যে চাউল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র প্রদান করা হয়।

জাহিদ হাসান জিন্নাহ্ বক্তব্যে বলেন, আমি জনগণের সেবক হিসাকে সর্বদাই কাজ করে যাচ্ছি, এই মহামারী করোনার সময় যখন লকডাউন ছিল সেই মুহুর্তে আমি জনগনের পাশে বেশী সময় দিয়েছি , তাদের ঘরে খাদ্য পৌঁছে দিয়েছি । আমি আমার ব্যাক্তিগত অর্থায়নের সহ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সঠিক ভাবে নিন্মে আয়ের মানুষের মাঝে পৌছেঁ দিয়েছি। এখন শীতকাল করোনা দ্বিতীয় দাপে মোকাবেলায় অসহায় পরিবাররের মাঝে খাদী সামগ্রী দিচ্ছি । ধারাবাহিক ভাবে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সনমান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক, সনমান্দী ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি হাজী মো: জসিম উদ্দিন চৌধুরী, সোনারগাঁও উপজেলা জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম বাবুল, সাবেক ছাত্রলীগের নেতা জাহিরুর ইসলাম খোকন, সনমান্দী ইউনিয়নের কৃষক লীগের সভাপতি জামাল হোসেন।

About the author

SOFT PRO IT