নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মহান বিজয় দিবস উপলক্ষে প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান তনয় আজমেরী ওসমানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। ১৬ই ডিসেম্বর বুধবার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ বিজয় স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এ আয়োজনে সমাজের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নেয়।
আজমেরী ওসমানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলী জানায় প্রয়াত আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান দু:স্থ কল্যান ফাউন্ডেশন এর সভাপতি ও জাতীয় নীট ডাইং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন এর উপদেষ্টা তরিকুল ইসলাম লিমন, নারায়ণগঞ্জ জেলা মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন-৩৮১০, নারায়ণগঞ্জ জেলা ও দোকান প্রতিষ্ঠান শ্রমিক ইউনিয়ন-১০১৬, জাতীয় নীটিং ডাইং গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন-৪৩৯৩, অন্ধ কল্যান সংস্থা সহ বিভিন্ন সংগঠন।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন (রেজি: নং- ১০১৬)এর সভাপতি মো. মোজাম্মেল হক, সাধারন সম্পাদক- তুলিসি ঘোষ, নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং- ৩৮১০) এর সভাপতি- মো. আবু তাহের, সাধারন সম্পাদক মো. মোস্তফা ভান্ডারী, খানপুর মেট্রোহল পরিবহন শ্রমিক কমিটি ( রেজি: নং- ৩৮১০) সভাপতি মো. মামুন খান, সাধারন সম্পাদক মফিজুল ইসলাম কালা, জাতীয় নীট ডাইং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন এর জেলা সভাপতি লিয়াকত হোসেন বেপারী, সাধারণ সম্পাদক নবীন হোসেন নবী, সিদ্ধিরগঞ্জ শাখা কমিটির সভাপতি রাজু, সাধারণ সম্পাদক বিল্লাল, জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলা সভাপতি রুপু, জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি শাহ আলম সবুজ, ফতুল্লা থানা শ্রমিক পার্টি সভাপতি মোস্তফা ভান্ডারী, সাধারন সম্পাদক আলমগীর দেওয়ান, জাতীয় শ্রমিক পার্টি নারায়ণগঞ্জ জেলা সভাপতি মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক কাজী জসিম, জাতীয় শ্রমিক পার্টি, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মো. মামুন খান, নারায়ণগঞ্জ সিএনজি অটোরিক্সা মালিক সমিতি ( রেজি: নং- ৩৬৩৯), সভাপতি শহীদুজ্জামান, সাধারণ সম্পাদক খবির হোসেন, নারায়ণগঞ্জ জেলা মটরস মেকানিক ইউনিয়ন (রেজি নং- ৪৬৬৬), সভাপতি- দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তালুকদার, নারায়ণগঞ্জ জেলা টেক্সি ও মাইক্রোবাস শ্রমিক কমিটি সভাপতি- জামাল হোসেন, সাধারণ সম্পাদক- নাসির হোসেন, নারায়ণগঞ্জ জেলা ট্যাক্সি ও মাইক্রোবাস মালিক কমিটি সভাপতি মনির হোসেন,সম্পাদক আবুল হাশেম রিংকু, ট্যাংক লড়ি লোড আনলোড শ্রমিক ইউনিয়ন কার্যকরি সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক বজলুর রহমান রিপন, নারায়ণগঞ্জ জেলা দুর পাল্লা পরিবহন শ্রমিক ইউনিয়ন ( রেজি: ৩৮১০ অন্তর্ভূক্ত) সভাপতি- সাইদুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিয়ন, বাংলাদেশ প্রতিবন্ধি প্রগতি সংস্থা ( রেজি নং- ০৭৫৫) সাধারণ সম্পাদক ইউসুফ হাওলাদার, নারায়ণগঞ্জ ক্ষুদ্র ব্যাবসায়ী সিনিয়র সভাপতি হাজী আবদুল হামিদ, সাধারণ সম্পাদক মো. তাজুল তাজ, বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান মেমোরিয়াল ক্রিকেট একাডেমী সভাপতি এনামুল হক খোকা, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম, নারায়ণগঞ্জ জেলা সিএনজি ও অটোরিক্সা চালক ইউনিয়ন ( রেজি নং- ঢাকা- ৩৫৬১) সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক মো. জুলহাস উদ্দিন, ৩নং মাছ ঘাট, মৎস লোড আনলোড শ্রমিক ইউনিয়ন ( রেজি: নং- ৩৬৩৭ ) সভাপতি- দিল মোহাম্মদ দিলু, সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, ১নং বন্দর খেয়াঘাট শ্রমিক ইউনিয়ন সভাপতি শিবু, সাধারণ সম্পাদক রবিউল, জাতীয় নীট ডাইং গার্মেস্টস শ্রমিক ফেডারেশন সিদ্ধিরগঞ্জ শাখা সভাপতি বিল্লাল হোসেন, সম্মিলতি নাগরিক সমাজ সভাপতি পলাশ আহম্মেদ, সাধারণ সম্পাদক চাঁন শরীফ, নাদভী আহমেদ রুন, শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের ১৫ নং ওয়ার্ডের সভাপতি রেজাউর রহমান আলিফ, সনেট, মনির, শাওন সহ জাতীয় পার্টি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

