নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

বন্দরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে  কীটনাশক পান করে নাসরিন (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ১৪ ‍ডিসেম্বর সোমবার দিবাগত রাতে বন্দর উপজেলাধীন ঘারমোড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত নাসরিন সুদূর ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পুরুরা এলাকার নজরুল ইসলামের মেয়ে।

জানা যায় ,কয়েক বছর পূর্বে বন্দর উপজেলাধীন ঘারমোড়া এলাকার মৃত ফজলুল হকের ছেলে আরাফাতের সাথে নাসরিনের পারিবারিক ভাবে বিয়ে হয়। এরপর থেকে তিনি ঘারমোড়া এলাকায় স্বামীর সঙ্গে বসবাস করে আসছেন।  দাম্পত্য জীবনে অশান্তির জেরে স্বামীর সাথে অভিমান করে সোমবার দুপুর নাগাদ নাসরিন তাদের কৃষি জমিতে ব্যবহৃত কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে।

পরে তাকে তার শশুর বাড়ির লোকজনের সহায়তায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।  সেখান থেকে চিকিৎসা শেষে বাড়িতে আনলে ঐ দিন দিবাগত রাত আড়াইটার দিকে হঠাৎ ব্যাথায় ছটফট করতে করতে তিনি মারা যান। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন বলে খবর পাওয়া গেছে।

About the author

SOFT PRO IT