নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারীরা চাইলেই এই সমাজকে বদলে দিতে পারে : শুক্লা সরকার

নারীরা চাইলেই এই সমাজকে বদলে দিতে পারে : শুক্লা সরকার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার বলেছেন, নারীরা চাইলেই এই সমাজকে বদলে দিতে পারে। ভয় পেলে চলবে না। সাহস আর ঐক্যবদ্ধ প্রয়াসেই সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠা হবে। কমে যাবে নির্যাতন কিংবা অন্যায়। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস২০২০ পালন উপলক্ষে আলোচনা সভা, বন্দরের জয়িতাদের সম্মাননা প্রদান, চেক প্রদান বৃক্ষচারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসকল কথা বলেন। ৯ই ডিসেম্বর বুধবার সকালে বন্দর উপজেলা প্রশাসনের সহযোগিতা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে কার্যক্রম সম্পন্ন হয়।

শুক্লা সরকার পুরুষদের উদ্দেশ্য করে আরো বলেন, পুরুষদের হতে হবে বেগম রোকেয়ার স্বামী সৈয়দ শাখাওয়াত হোসেনের মত। মুলত শাখাওয়াত হোসেনের অনুপ্রেরণা আর মানসিক সাপোর্টেই বেগম রোকেয়া মহিয়সী নারী হয়ে উঠেছিলেন। তিনি শিখিয়েছেন অন্ধকারাচ্ছন্ন সমাজ, কুসংস্কারাচ্ছন্ন জীবন, শিক্ষাহীন নারী সমাজের মুক্তির কথা। নারীদের অশিক্ষার অন্ধকার থেকে কী করে তাদের টেনে তোলা যায়, সে ভাবনা থাকতো তার মাথায়। আর তাই তো তিনি স্বপ্ন দেখলেন একটি স্কুলের। যেখানে সমাজের পিছিয়ে পড়া নারীরা লেখাপড়া শিখবে। আর তার স্বপ্নকে আরও বড় করে তোলেন তার স্বামী সাখাওয়াত হোসেন।

সময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোরকিশোরী ক্লাব প্রকল্পের আবৃতি শিক্ষক রোকসানা সামিয়া।  অনুষ্ঠানে বন্দর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা:রেহেনা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বন্দর উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা সুলতানা। এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক গৌতম চন্দ্র দত্ত, স্টোর কিপার আসাদুজ্জামান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT