নারায়ণগঞ্জ বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ধর্ম ব্যবসায়ীরা দেশকে আফগানিস্তান বানাতে পায়তার করছে : খাঁন মাসুদ

ধর্ম ব্যবসায়ীরা দেশকে আফগানিস্তান বানাতে পায়তার করছে : খাঁন মাসুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে পবিত্র ফাতেহা-ই দোয়াজদহম উপলক্ষে সেলসারদি গাউছিয়া দরবার ওয়াকফ স্টেটে ২দিন ব্যাপী উরশে গাউসুল আজম অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার রাতভর স্বাস্থ্য বিধি মোতাবেক ওয়াজ ও দোয়া মাহফিলের মাধ্যমের এর আনুষ্ঠানিকতা শেষ হয়।

দোয়ায় প্রধান অতিথি বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধাণের অসুস্থতাজনিত কারণে তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খাঁন মাসুদ।

এ সময় খান মাসুদ বলেন, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের থেকে দূরে থাকতে হবে। এদেশ ৩৬০ আউলিয়ার দেশ আমরা সেটা বিশ্বাস করি। যারা মাজার পূজার কথা বলে পীর আউলিয়াদের দূর্নাম করে তারা আর কেউ নয় ইসলামের শত্রু। কিছু ইসলামি লেবাসদারী মৌলবাদী সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে রুখে দিতে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াতে চায়। তারা আমাদের দেশকে আফগানিস্তান বানাতে চায়। তাদের জেনে নেয়া উচিৎ বাংলার সুন্নি-জনতা সর্বদা একত্রিত আছে। ধর্ম নিয়ে যারা রাজনৈতিক ফায়দা লুটতে চায় তাদের স্বপ্ন কখোনো পূরন হবে না৷

এ সময় মাহফিলে দোয়া পরিচালনা করেন, উল্লেখিত দরবার শরিফের মোতাওয়াল্লী পীর শাহসূফী মাওঃ সৈয়দ হাবিবুর রহমান। তাছাড়া এ সময় আরো উপস্থিত ছিলেন, সমাজ সেবক আব্দুর রঊফ, বন্দর থানা যুবলীগ নেতা মাসুম আহমেদ, মোঃ ডালিম হাসান, যুবলীগ নেতা মোঃ শেখ মমিন, মোঃ হোসেন,বাবু মোল্লা, কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হারুন প্রধাণ, জুবায়ের আহমেদ প্রমুখ।

About the author

SOFT PRO IT