নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ স্বাস্থ্য

প্রয়াত এমপি না‌সিম ওসমা‌নের পুত্রবধূ ক‌রোনায় আক্রান্ত, দোয়া কামনা

প্রয়াত এমপি না‌সিম ওসমা‌নের পুত্রবধূ ক‌রোনায় আক্রান্ত, দোয়া কামনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের পুত্রবধূ এবং আজমেরী ওসমানের সহধর্মিনী সাবরীনা ওসমান জয়া ক‌রোনায় আক্রান্ত হয়েছে। গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার সাবরীনা ওসমান জয়ার করোনা নির্নয়ের ফলাফল পজেটিভ আসে। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবা নিচ্ছেন। সাবরীনা ওসমান জয়ার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

উল্লেখ্য, এর আগে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ প্রয়াত জননেতা আলহাজ্ব একেএম নাসিম ওসমানের সহধর্মিনী ও জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা পারভীন ওসমান করোনায় আক্রান্ত হয়েছিলেন। এছাড়াও অসুস্থ্য ছিলেন তার দুই কন্যা আফরিন ওসমান, আইরিন ওসমান সহ জামাতা ইফতেখায়রুল ইসলাম, বদরুদ্দোহা ও নাতি নাতনীরা।

About the author

SOFT PRO IT