রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

তৈমূরের বিরুদ্ধে ভুমিদস্যুদের অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

তৈমূরের বিরুদ্ধে ভুমিদস্যুদের অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মজলুম জননেতা এড. তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে ২ টি পত্রিকায় অপ-প্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর বুধবার সকাল ৯ টার দিকে ভুলতা ইষ্টানে রুপগঞ্জ থানা বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে আশরাফুল হক রিপনের সভাপতিত্বে এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ড. মো: সাহিন, রুপগঞ্জ থান সেচ্ছাসেবক দল নেতা জাহিদ, আব্দুল হালিম, সলেমান, রুপগঞ্জ যুবদল নেতা শহিদ, রুপগঞ্জ থানা ছাত্রদল নেতা মাসুদুর রহমান মাসুদ, ভুলতা ইউনিয়ন ছাত্রদল নেতা, মেহেদি ও প্রমুখ,

সভায় বক্তারা বলেন, এড. তৈমুর আলম খন্দকার রুপগঞ্জ  গণ মানুষের নেতৃত্ব করেন, উনি রুপগঞ্জ মেহনতি গরিব দু:খি মানুষের অভিভাবক, তৈমুর আলম খন্দকার সাহেব একটি ভুমিদস্যু গ্রুপ থেকে  রক্ষা করার জন্য বোলাবো, কাঞ্চন, কায়েত পাড়া ও রুপগঞ্জ ইউনিয়নের জমি রক্ষার্থে উচ্চ আদলতে রিট করেন, তার পর থেকে ঐ ভুমিদস্যু মহলের ইন্দনে ২ টি পত্রিকায় এড. তৈমুর আলম খখন্দকার সাহেব কে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেওপ্রতিপন্ন করার জন্য চেষ্টা করছেন এবং পত্রিকায় অপ প্রচার চালাচ্ছেন, অবিলম্বে মিথ্যা অপ প্রচার বন্ধ করার জন্য সভা থেকে আহবান জানানো ও ক্ষোভ প্রকাশ করা হয়, যদি আর একটি বার উনার বিরুদ্ধ্যে কোন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচার করা হয়, তা হলে রুপগঞ্জ বাসি ঐক্যবদ্ধ হয়ে তার সমচিত জবাব দিতে প্রস্তুত।

About the author

SOFT PRO IT