নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

এমপি খোকা’র বড় বোন আর নেই

এমপি খোকা’র বড় বোন আর নেই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সভাপতি  নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁও )  এর এমপি  লিয়াকত হোসেন খোকার বড় বোন খালেদা খানম ডলি ইন্তেকাল, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৫ বছর।তিনি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা বাবুল আহাম্মেদ ভূইয়ার সহধর্মনী ও ফয়সালের মমতাময়ী মা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত  আনুমানিক ১০টা ৫৯ মিনিটে রাজধানীর আজগর আলি হসপিটালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, এর আগে শারীরিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে রাজধানীর একটি হসপিটালে ভর্তি করানো হয়েছিল।এক সপ্তাহ চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জালড়ে হাসপাতালেই তিনি সকলের মায়া ত্যাগ করে চলে যান না ফেরার দেশে। রাজধানীর ওই হসপিটাল থেকে লাশবাহী এম্বুলেন্সে করে রাত ১টা ২০ মিনিটের দিকে নারায়ণগঞ্জের আমলাপাড়াস্থ বাড়িতে  আনা হলে তার আত্মীয় স্বজনরা শেষ বারের মতো দেখতে ভীড় জমায়। সমগ্র আমলাপাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বুধরার ভোরে ফজরের নামাজ শেষে মরহুমার জানাজার নামাজ আমলাপাড়া বড় মসজিদে  অনুষ্ঠিত হয়।  মরহুমার জানাজার নামাজে নারায়ণগঞ্জের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসুল্লীরা উপস্থিত ছিলেন। জানাজার নামাজের পর নারায়ণগঞ্জের মাসদাইরস্থ কেন্দ্রীয় কবরস্থানে তার বাবা, মা এর কবরের পাশে মরহুমাকে দাফন করা হয়। দাফন কার্যে এগিয়ে আসেন টিম খোরশেদ এর সদস্য ও কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। মৃত্যুকালে খালেদা খানম ডলি একছেলে একমেয়ে চার বোন ও চার ভাই সহ বহু আত্মীয়  স্বজন গুনাগ্রাহী রেখে গেছেন। মরহুম আইয়ুব আলী সাহেবের ৬ মেয়ে ৪ ছেলের  মধ্যে মরহুমা খালেদা খানম ডলি ছিলেন ২য় সন্তান এবং বোনদের মধ্যে সবার বড়।

About the author

SOFT PRO IT