সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জে জুটের গোডাউনে অগ্নিকান্ড

নারায়ণগঞ্জে জুটের গোডাউনে অগ্নিকান্ড
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় একটি জুটের গোডাউনে অগ্নিকান্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর কমপক্ষে চারটি ইউনিট কাজ করছে সোমবার (১৬ নভেম্বর) রাতে খিরিত স্কুল সংলগ্ন জুটের গোডাউনে আগুন লাগে মুহুর্তের মধ্যে আগুন অন্যান্য গুদামে ছড়িয়ে পড়ে খবর পেয়ে দমকল বাহিনীর কমপক্ষে ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাসুদ নামে এক ব্যবসায়ীর গুদামে প্রথম আগুন লাগে। পড়ে এটি অন্যান্য গুদামে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর সাথে স্থানীয়রা আগুন নিভাতে কাজ করছে।

মন্ডল পাড়া ফায়ার স্টেশন সূত্রে জানাগেছে, ঘটনাস্থলে হাজীগঞ্জ আদমজী ইপিজেড ফায়ার স্টেশন সহ ৪টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে

About the author

SOFT PRO IT