সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

প্যানেল মেয়র মতির সুস্থ্যতায় দোয়া কামনা

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি, নাসিক প্যানেল মেয়র-২ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি অসুস্থ্য। তিনি বর্তমানে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তার মেজর অপারেশন হবার সম্ভাবনা রয়েছে। পরিবারের পক্ষ থেকে মতিউর রহমান মতির সুস্থ্যতার জন্য নারায়ণগঞ্জ তথা এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন। সকলের দোয়ায় মহান আল্লাহ্ পাক রাব্বুল আল আমিন যেন সুস্থতা দান করেন।

আলহাজ্ব মতিউর রহমান মতি দীর্ঘদিন এমপি শামীম ওসমানের পাশে থেকে আওয়ামীলীগের রাজনীতি করেছেন । মহামারী করোনায় তিনি এলাকাবাসীর জন্য কাজ করে ব্যপক সুনাম অর্জন করেছেন। তিনি এলাকায় মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্টান গড়ে তুলার পাশাপাশি মাদকের বিরুদ্ধে  কঠোর অবস্থানে রয়েছেন। তার সুস্থ্যতার জন্য শুক্রবার এলাকার প্রতিটি মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করা হবে বলে জানা গেছে।

 

About the author

SOFT PRO IT