রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে যুবককে কুপিয়ে জখম

রূপগঞ্জে যুবককে কুপিয়ে জখম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল উপশহরের ১৩ নং সেক্টরে গতকাল বৃহস্পতিবার দুপুরে গবাদী পশুর ঘাস কাটাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এ সময় তাকে বাচাতে তার মা ও চাচী এগিয়ে আসলে তাদেরকে এলোপাথারী পিটিয়ে আহত করে। এসময় তাদের শ্লীলতাহানির ঘটনা ঘটায়।

আহত যুবকের চাচাতো ভাই মোস্তফা মিয়া জানান, তার চাচাতো ভাই জসিম এর সাথে ঘাস কাটাকে কেন্দ্র করে একই এলাকার মহসিন, জজ মিয়া ও ইকবালের বাকবিতন্ডা হয়। বৃহস্পতিবার দুপুরে জসিম তার নিজবাড়ি ভোলানাথপুর থেকে পাশ্ববর্তি পূর্বাচলের ১৩ নং সেক্টরে কাজের উদ্দেশ্যে যায়। এসময় প্রতিপক্ষ মহসিন, জজমিয়া, ইকবালসহ আরো ৪/৫ জন জসিমকে এলাপাথারীভাবে কুপিয়ে গুরুতর জখম করে। তার ডাক-চিৎকারে জসিমের মা গোলবাহার ও চাচী ফিরোজা বেগম এগিয়ে আসলে তাদেরকে পিটিয়ে আহত করে শ্লীলতাহানির ঘটনা ঘটায়। আহত দুই নারীসহ আহত জসিমকে স্থানীয়রা উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। জজ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT