রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে সড়কের নির্মাণ কাজের উদ্বোধন

রূপগঞ্জে সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রূপগঞ্জ প্রতিনিধি) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৭৮ লাখ টাকা ব্যয়ে ৪৬০ মিটার সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব এলাকায় এ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন কাঞ্চন পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। এসময় উপস্থিত ছিলেন, পৌর সচিব এটিএম নুরে আলম সিদ্দিকী, সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী হাসান আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, কাউন্সিলর মোহাম্মদ হোসেন মিয়া, আওয়ামীলীগ নেতা গিয়াসউদ্দিন, ঠিকাদার মোস্তফা খান, সার্ভেয়ার মোস্তফা মোল্লা প্রমুখ।

About the author

SOFT PRO IT