নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে পুলিশ কমিশনার ও সাংবাদিক পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে পুলিশ কমিশনার ও সাংবাদিক পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অতিরিক্ত পুলিশ কমিশনার ও একটি বেসরকারী টেলিভিশনের সাংবাদিক পরিচয়ে এক ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) সন্ধায় চিটাগাংরোড হক সুপার মার্কেটের এম আর গ্রাফিক্স এন্ড কম্পিউটার দোকান থেকে এই প্রতারককে গ্রেফতার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, অতিরিক্ত পুলিশ কমিশনারের ড্রাইভার সোহেল রানার আত্মীয় পরিচয়ে দোকানে এসে মাইটিভি চ্যানেলের পরিচয় পত্র(আইডি কার্ড) ও ভিজিটিং কার্ড বানানোর জন্য দোকানাদারকে চাপ প্রয়োগ করেন। দোকান মালিক রিয়াদ হোসেন এতে রাজি না হওয়ায় তার সাথে খারাপ ব্যবহার করেন নীরব শিকদার মিন্টু (মিন্টু শিকদার)।

এতে স্থানীয় দোকানদাররা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যান। গ্রেফতারকৃত ভুয়া সাংবাদিক বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার সাহেবগঞ্জ গ্রামের বজলু শিকদারের ছেলে। সে নয়াআটি এলাকার রুস্তম আলীর বাড়ির ভাড়াটিয়া। সে অতিরিক্ত ডিআইজি আব্দুস সালামের ব্যাক্তিগত ড্রাইভার সোহেল রানার পরিচয় দিয়ে থাকে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক জানান, ভুয়া সাংবাদিক পরিচয়ে ভিজিডিং ও আইডি কার্ড করার সময় স্থানীয় দোকানদারদের সহযোগীতায় নীরব হোসেন মিন্টু নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

About the author

SOFT PRO IT