আড়াইহাজার নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মুদ্রা পাচার মামলায় বিএনপি নেতা আজাদের ছোট ভাই কারাগারে

মুদ্রা পাচার মামলায় বিএনপি নেতা আজাদের ছোট ভাই কারাগারে
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মুদ্রা পাচার মামলায় বিএনপি নেতা আজাদের ছোট ভাই নারায়ণগঞ্জের আড়াইহাজারের রাকিবুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পতেঙ্গা থানায় মুদ্রা পাচার আইনে মামলায় বুধবার (২৮ অক্টোবর)তাকে আদালতে পাঠানো হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে মঙ্গলবার রাতে বিভিন্ন দেশের ৪২ লাখ টাকার সমমূল্যের মুদ্রাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে যিনি বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদের ছোট ভাই। রাতে দুবাইগামী ফ্লাইট থেকে তাকে আটক করেছিল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী।

ওইসময় বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. মুসা খান জানান, রফিকুল ইসলাম দুবাইগামী বিমানের যাত্রী ছিলেন। বিমানে ওঠার আগে চেকিংয়ের সময় তার ব্রিফকেইসে ৩৩ হাজার ৯০০ ইউএস ডলার ও ৪২ হাজার ইউএই দিরহাম পাওয়া গেছে। যা বাংলাদেশি মুদ্রায় ৪২ লাখ টাকা।

About the author

SOFT PRO IT