সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ৪ জন গ্রেফতার

ধর্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে (১১) ধর্ষণের ঘটনা ঘটেছে৷ এ ঘটনায় অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে ৪ জনকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্তরা হলো, সোনারগাঁ আলীরচর এলাকার মৃত এমদাদুল হক পারভেজের ছেলে মো. নাছির (১৯), ভোলা ফ্যাশনচর এলাকার মৃত হাসমত আলীর ছেলে এনায়েত হোসেন (১৬), যশোর কোতয়ালী একালার ইসমাইল গাজীর ছেলে উজ্জ্বল(১৫) এবং পটুয়াখালী বাউফল এলাকার সুলতানের ছেলে আরিফুল ইসলাম (১৬)।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীর গ্রামের বাড়ি থেকে পড়াশোনা করে। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় গত ৫ মাস যাবৎ সে তার বাবা-মায়ের সঙ্গে সিদ্ধিরগঞ্জে বসবাস করছিল। বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার সময় প্রতিবেশী অভিযুক্ত মো. নাছিরের বাড়ির সামনে খেলাধুলা করার সময় শিশুটিকে জোর করে তার ঘরে নিয়ে যায়৷ পরে এনায়েত হোসেনের সহযোগিতায় শিশুটিকে ধর্ষণ করে নাছির৷ ধর্ষণের সময় ঘরের দরজার সামনে পাহারারত অবস্থায় ছিল অভিযুক্ত উজ্জ্বল ও আরিফুল ইসলাম৷ চারজনকেই আসামি করে থানায় মামলা করেন ভুক্তভোগীর শিশুর মা৷

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার মূল আসামি নাছির ভুক্তভোগীদের পূর্ব পরিচিত। সে সূত্রে নাসির ভুক্তভোগীকে ঘরে নিয়ে যায় এবং তার ৩ বন্ধু ধর্ষণে তাকে সহযোগিতা করে।

About the author

SOFT PRO IT